নির্বাচক হতে আগ্রহী শামসুর রহমান
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান শামসুর রহমান নির্বাচক হতে চান। ক্রিকেট খেলা ছেড়ে দিলেও থাকতে চান ক্রিকেটের সাথে। প্রথমে জাতীয় লিগ পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন শামসুর রহমান। ক্রিকেট ছেড়ে দেবেন বলেই এমন সিদ্ধান্ত। ঢাকা লিগ দিয়ে ক্যারিয়ার শেষ করতে চান এ ব্যাটসম্যান। পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
শামসুর রহমান বলেন, ‘আমি চাইলে আরো এক বছর খেলতে পারতাম। ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়ে যেত। কিন্তু আমি সেরকম চাইনি। সিদ্ধান্ত নিয়েছি খেলা ছেড়ে দেয়ার। ২০০৫ সালে প্রথম শ্রেণীতে অভিষেক। ২০০৯ টি-২০ বিশ্বকাপেও দলে ছিলেন। ২০১৩-তে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-২০ তে অভিষেক। ২০১৪ তে টেস্টেও সুযোগ মেলে। ১০ ওয়ানডে, ৯ টি-২০ ও ছয় টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে। ১৬০টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন ৯ হাজার ৬০২ রান।
খেলা ছাড়লেও ক্রিকেট থেকে অবসর নিতে চান না শামসুর রহমান। হতে চান নির্বাচক বা ব্যাটিং কোচ। যেকোনোভাবে ক্রিকেটের সাথে থাকতে চান এ ব্যাটার। করেছেন লেবেল টু কোচেস কোর্স। বিসিবির অধীনেও ব্যাটিং কোর্স করেছেন।