পোরশায় আমনধান ও চাল সংগ্রহ শুরু

Printed Edition

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ আমনধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গত রোববার দুপুরে নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসের আয়োজনে উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, খাদ্যনিয়ন্ত্রক আমিনুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ওসিএলএসডি রিয়াজুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা চাল কল মিল মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৫০ টাকা কেজি দরে ৫২৫ মেট্রিক টন চাল এবং ৩৪ টাকা কেজি দরে ১৩৬ মেট্রিক টন আমনধান ক্রয় করা হবে।