আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘আইএফআইসি ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: মেহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো: এবতাদুল ইসলাম, কাজী মো: মাহবুব কাশেম এফসিএ, মো: গোলাম মোস্তফা এবং মুহাম্মদ মনজুরুল হক। এ ছাড়াও সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং দেশব্যাপী সব শাখার ব্যবস্থাপক অংশ নেন। বিজ্ঞপ্তি।