মুহাম্মদ ইসমাঈল

উসমান হাদি ওঠো

Printed Edition

উসমান হাদি ওঠো, যাবে না মিছিলে?

অথবা নির্বাচনী প্রচারণায়।

বাদ ফজর, অথবা জোহর, অথবা আসর

তোমার সতীর্থরা ডাকছে।

ওঠো ওসমান হাদি

হাসপাতালের বেডে আর কতক্ষণ ঘুমাবে?

তোমার পথ চেয়ে আছে পুরো বাংলাদেশ

আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তুমি

তুমি ছাড়া জমে না রাজপথ

তুমি ছাড়া আগ্রাসী আধিপত্যের বিরুদ্ধে

গ্রীবা উঁচু করে বলার আর কে আছে?

ওঠো ওসমান হাদি!

ওই দেখো মালালার চোখ

মালালা সেরে উঠেছে

মালালা জেগে উঠেছে

মালালা তার কথা বলছে

তুমি বলবে না?

তুমি তো সত্যের সাক্ষী

রাজপথের লড়াকু

জুলাইযোদ্ধা

তোমার অপেক্ষায় রাজপথ!