বৈষম্যহীন সমাজ গঠনে ত্যাগ করতে হবে : ফখরুল ইসলাম

Printed Edition
bangla-3
জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কর্মী শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন মুহাম্মদ ফখরুল ইসলাম : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। একই সাথে দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গতকাল শুক্রবার সিলেট মহানগরের জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত দিনব্যাপী কর্মীশিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের পাশে থেকে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরে জনগণকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন।

জালালাবাদ থানা জামায়াতের আমির মাওলানা আলা উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কোরআন পেশ করেন মাওলানা লুৎফুর রহমান। জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবীব ও বিমানবন্দর থানা সেক্রেটারি ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিমানবন্দর থানা জামায়াতের আমির শফিকুল আলম মফিক।