ব্র্যাক ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট বিষয়ে মাস্টার্স চালু
Printed Edition
ব্র্যাক ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য ও সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার মতো দক্ষ পেশাজীবীর প্রয়োজন বাড়ছে। সেই প্রয়োজন পূরণ করতেই এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। প্রোগ্রামটি পরিচালনা করবে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫। প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই প্রোগ্রামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।