মালয়েশিয়ায় উচ্চশিক্ষা সম্মেলনে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ড. সবুর খান
Printed Edition
মালয়েশিয়ার পুত্রাজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬’-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো: সবুর খান। গত বুধবার সম্মেলনের সমাপনী দিনে ‘বৈশ্বিক উচ্চশিক্ষায় অ্যাসোসিয়েশনগুলোর ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনায় তিনি প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।
ওই অধিবেশনে ড. সবুর খান তার দীর্ঘদিনের নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সম্পৃক্ততার অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। আলোচনা চলাকালীন তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপন, জ্ঞান বিনিময় এবং সম্মিলিত সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্ল্যাটফর্মগুলো শক্তিশালী সহায়তা প্রদান করতে পারে।’
অধিবেশনটিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলো কিভাবে নীতিনির্ধারণী অ্যাডভোকেসি, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সীমানা ছাড়িয়ে শিক্ষার গুণমান ও উদ্ভাবন ত্বরান্বিত করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনের আয়োজক কমিটি ড. সবুর খানের কৌশলগত এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে জানান, তার এই চিন্তাধারা বৈশ্বিক প্রভাব তৈরির পথকে আরো সমৃদ্ধ করেছে।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘গ্লোবাল কানেকশনস, কালেক্টিভ গ্রোথ।’ ড. খানের অংশগ্রহণ ও আলোচনা এই প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখায় সম্মিলিত সহযোগিতার গুরুত্বকে আরো জোরালো করেছে। উল্লেখ্য, আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬ বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা। বিজ্ঞপ্তি।