ইসলামী আন্দোলনে যোগদান স্বতন্ত্র প্রার্থী রউফ তালুকদারের
Printed Edition
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। গত শনিবার তিনি দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের কাছে যোগদান ফরম পূরণের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত হন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চারবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। হঠাৎ তার স্বতন্ত্র অবস্থান থেকে সরে এসে ইসলামী আন্দোলনে যোগদান জামালপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আরিফ খান রাসেল জানান, আব্দুর রউফ তালুকদার আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন।