এতিমদের সম্মানে বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল

Printed Edition

বগুড়া অফিস

এতিমদের সম্মানে বগুড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। গত সোমবার বগুড়া শহরের কলোনির শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সাবেক জেলা আমির অধ্যাপক নাজিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। তাই আদর্শ দেশ গঠনে এতিমদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই দিন শহরের ১৪ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল মাছুদুর রহমান মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন বগুড়া শহর জামায়াতের শিক্ষা ও দাওয়াহ সম্পাদক ড. হেদায়তুল ইসলাম। এ ছাড়া বগুড়া আদর্শ স্কুলে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আসম আব্দুল মালেক। আলোচনা করেন দারুস সুফফা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নাজিমুদ্দিন, ড. হেদায়েতুল ইসলাম।