বার্সেলোনা কিনতে চায় সৌদি যুবরাজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগা ক্লাব বার্সেলোনার মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। এ জন্য তিনি ১০ বিলিয়ন ইউরো (বাংলাদেশী মুদ্রায় এক লাখ ২৫ হাজার কোটি) বিনিয়োগ করতে প্রস্তুত। অনেক দিন ধরেই আর্থিক সঙ্কটের মুখে রয়েছে কাতালান ক্লাবটি। বর্তমানে ক্লাবটির দেনা ২.৫ বিলিয়ন ইউরো। ক্রাউন প্রিন্সের বিনিয়োগ পেলে ক্লাবটি তার ঋণ শোধ করে আর্থিক সচ্ছলতা ফিরে পাবে। আর ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে যুবরাজের হাতে।

তবে ন্যূ ক্যাম্পের মালিকানা পেতে হলে পড়তে হবে বড় ধরনের আইনি জটিলতায়। সমস্যা হলো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এগুলো পরিচালিত হয় সদস্যদের মালিকানায়।