জীবননগরে ব্যবসায়ীদের সাথে বিজিএমইএ সভাপতির মতবিনিময়

Printed Edition

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর বাজারের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জীবননগর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাজারের বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যবসায়ীরা অংশ নিয়ে নিজেদের সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ভূষিমাল ব্যবসায়ী প্রতিনিধি আব্দুল হামিদ, মৎস্য খাদ্য ব্যবসায়ীদের প্রতিনিধি আলিফ, বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রতিনিধি আসাবুল হক। এছাড়া সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন আব্দুর শুকুর মিয়া ও সাবেক পৌর মেয়র হাজী নোয়াব আলী মিয়া।