সোনারগাঁও পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁও গোয়ালদী এলাকায় পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়া বিশ^ ব্যাংকের অর্থায়নে নির্মিত (এলজিসিআরআরপি) প্রকল্পের রাস্তা কেটে এ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার মীর এম মিজানুর রহমানকে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখতে পৌরসভা থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নেটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব ও ক্ষতিপূরণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষের এ নোটিশের তোয়াক্কা না করে সীমানা প্রাচীর নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের গোয়ালদী গ্রামের বাসিন্দা মীর এম মিজানুর রহমান প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিশ^ ব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তা কেটে ও দখল করে সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করে। গত রোববার বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসে। পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ জানান, অনুমোদন ছাড়াই সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্পের রাস্তা কেটে ব্যাপকভাবে ক্ষতিসাধন করা হয়েছে।