তিতাসে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
artho-3
তিতাসে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

তিতাস(কুমিল্লা) সংবাদদাতা

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুর‌্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় ‘পার্টনার কংগ্রেস কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিতাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজন সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক অতিরিক্ত মো: আজিজুর রহমান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ আজিজুর রহমান ও মো: আল মামুন রাসেল।

স্বাগত বক্তব্য রাখেন তিতাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন এবং কৃষাণী হালিমা আক্তার। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: শাকিল আহমেদ প্রমুখ। কর্মশালায় তিতাস উপজেলার দুই শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেছেন।