ঢাকা-২০ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা কাজী আব্দুল রউফ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীবের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ধামরাই পৌরসভার আমির মাওলানা শামছল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লা প্রমুখ।