অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ২৭ হাজার টাকা জরিমানা
Printed Edition
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার দুপুরে উপজেলার হেলাতলা মোড় এলাকায় অবস্থিত একটি আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমানুল রহমান নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান সাতক্ষীরা জেলায় নিয়মিত পরিচালিত হবে।