আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু
Printed Edition
এনডিটিভি
বাংলাদেশের সংলগ্ন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের বন্যাকবলিত অঞ্চলগুলোতে ২১ জনের মৃত্যুর খবর এসেছে। মঙ্গলবার রাতে ইস্যু করা এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ আসাম স্টেড ডিজাস্টার অথরিটি (এএসডিএমএ)।
এর ফলে আসামে বন্যা শুরুর পর গত এক সপ্তহে মোট মৃতের সংখ্যা পৌঁছাল ৩১ জনে। সোমবার এক বুলেটিনে এএসডিএমএ রাজ্যের বন্যার কারণে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল। চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আসামে বন্যা শুরু হয়েছে এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এএসডিএমএর তথ্যানুযায়ী, রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।