নতুন সীমান্ত ক্রসিং খুলতে যাচ্ছে পাকিস্তান-ইরান
Printed Edition
মেহের নিউজ
বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। বুধবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির বৈঠকের পর এ কথা জানানো হয় । বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং দুই দেশের অভিন্ন সীমান্তের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করে উভয় পক্ষ ।
এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধান। বৈঠকের পর মোমেনি বলেন, প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বাণিজ্য সহজতর করতে ইরান ও পাকিস্তান একটি নতুন সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছে।
মোমেনি আররো উল্লেখ করেন যে, দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমান প্রায় তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে।