উপলক্ষ জাতীয় সংসদ নির্বাচন

ডিএমপির ১৪ ডিসি ও ৫০ ওসি রদবদল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৪ জন উপ পুলিশ কমিশনার (ডিসি) ও ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা-১ থেকে ও ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। আদেশে বলা হয়- অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খানকে পিওএম-পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণ বিভাগে (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগের ডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসি, গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো: আমীর খসরুকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে মতিঝিল বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে ওয়ারী বিভাগে এবং গুলশান বিভাগের ডিসি মো: তারেক মাহমুদকে লালবাগ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এ দিকে ওসিদের মধ্যে দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে ডেমরা থানায়, উত্তরখান থানার ওসি মো: জিয়াউর রহমানকে আদাবর, তুরাগ থানার ওসি মো: মনিরুল ইসলামকে শেরেবাংলানগর, উত্তরা পূর্ব থানার মো: ফজলে আশিককে কালাবাগান, উত্তরা পশ্চিম থানার মোহাম্মদ রাজুকে যাত্রবাড়ী, ভাটারা থানার রাকিবুল হাসানকে গুলশান থানা, খিলক্ষেত থানার মো: সাজ্জাদ হোসেনকে কাফরুল থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়াও গুলশান থানার ওসি মো: হাফিজুর রহমানকে হাজারীবাগ থানার ওসি, ক্যান্টনমেন্ট থানার এ কেএ ম আলমগীর জাহানকে পল্লবী থানায়, বাড্ডা থানার হাবিবুর রহমানকে উত্তরখান, রমনা মডেল থানার গোলাম ফারুককে কামরাঙ্গীরচর, হাজারীবাগের মো: সাইফুল ইসলামকে ধানমন্ডি, শাহবাগ থানার মো: খালিদ মনসুরকে বনানী, ধানমন্ডির ক্যাশৈনুকে তেজগাঁও, নিউ মার্কেট থানার এ কে এম মাহফুজুল হককে বংশাল থানায়, কলাবাগান থানার মনিরুজ্জামান খানকে গেন্ডারিয়া থানায়, সূত্রাপুর থানার সাইফুল ইসলামকে সবুজবাগ, কামরাঙ্গীরচর থানার মো: আমিরুল ইসলামকে শাহজাহানপুর, বংশাল থানার মো: রফিকুল ইসলামকে তুরাগ থানায়, চকবাজার থানার আশরাফুজ্জামানকে কদমতলী, লালবাগ থানার মোহাম্মদ মোস্তফা কামাল খানকে পল্টন মডেল থানা, কোতয়ালির মো: মনিরুজ্জামানকে শাহবাগ, সবুজবাগের মো: ইয়াছিন আলীকে লালবাগ, খিলগাঁওয়ের মো: দাউদ হোসেনকে ক্যান্টনমেন্ট, পল্টন মডেল থানার কাজী মো: নাসিরুল আমীনকে বাড্ডা, মতিঝিল থানার মেজবাহ উদ্দিনকে মোহাম্মদপুর, শাহজাহানপুর থানার মো: জাহাঙ্গীর হোসেকে রামপুরা, রামপুরার মোহাম্মদ রাহাৎ খানকে রমনা মডেল থানায়, মুগদা থানার শরীফুল ইসলামকে দক্ষিণখান, শ্যামপুর থানার মোহাম্মদ শফিকুল ইসলামকে খিলগাঁও থানায়, ডেমরা থানার মো: মাহমুদুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল, কমতলী থানার মোহাম্মদ আইয়ুবকে নিউ মার্কেট, যাত্রাবাড়ীর মো: কামরুজ্জামান তালুকদারকে মতিঝিল, গেন্ডারিয়া থানার গোলাম মর্তুজাকে হাতিরঝিল, ওয়ারী থানার এম এ রউফ খানকে শ্যামপুর, ভাষানটেক থানার শাহ মো: ফয়সাল আহমেদে কোতয়ালি, কাফরুল থানার মো: আব্দুল্লাহ আল মামুনকে চকবাজার, শাহআলী থানার মোহাম্মদ গোলাম আজমকে মিরপুর মডেল থানায়, রূপনগর থানার মো: মোরশেদ আলমকে উত্তরা পূর্ব থানা, পল্লবী থানার মো: মফিজুর রহমানকে ওয়ারী থানায়, তেজগাঁও থানার মো: মোবারক হোসেনকে বিমানবন্দর, আদাবরের এস এম জাকারিয়াকে দারুস সালাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মো: আসলাম হোসেনকে ভাষানটেক, শেরেবাংলানগর থানার মো: ইমাউল হককে ভাটারা থানায়, মোহাম্মদপুর থানার কাজী মো: রফিক আহমেদকে উত্তরা পশ্চিম থানায়, হাতিরিঝিল থানার মোহাম্মদ আব্দুল আলীমমকে খিলক্ষেত, শাহআলী থানার পরিদর্শক তদন্ত মো: মতিউর রহমানকে সূত্রাপুর, গেন্ডারিয়া থানার পরিদর্শক তদন্ত মনজুরুল হাসান মাসুদকে রূপনগর থানায়, ডিএমপি লাইনওআর পরিদর্শক মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে মুগদা থানায় এবং ডিএমপি আইএডি বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে শাহআলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তবে তখন মেট্রোপলিটন থানার ওসিদের বদলি করা হয়নি।