ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন বরিশালের মনির সিকদার
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ৫ম মোটরসাইকেল পেলেন বরিশাল মুলাদী শাখার গ্রাহক মনির সিকদার। গ্রিস প্রবাসী মো: আব্দুল আহাদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। ২৬ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র্যাফেল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন উপহার পাবেন। ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে। বিজ্ঞপ্তি।