সিরিয়ায় কুর্দিদের নাগরিকত্ব ঘোষণা
আলজাজিরা
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এক আদেশ জারি করে কুর্দিদের তাৎণিকভাবে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে। উত্তরাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে দ্রুত অভিযানের পর সরকার এ পদপে নিয়েছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব জানান, সিরিয়ায় বসবাসরত সব কুর্দি নাগরিকত্ব পাবেন। এর মধ্যে যারা এতদিন রাষ্ট্রহীন ছিলেন, তারাও অন্তর্ভুক্ত। মন্ত্রণালয় জানিয়েছে, ৫ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যবস্থা কার্যকর হবে।
দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট আহমদ আল-শারা কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেন এবং সব কুর্দি সিরিয়ানদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন। একই সময়ে সিরিয়া ও কুর্দি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতিও ঘোষণা করা হয়। সিরিয়ার সেনারা দ্রুত অগ্রসর হয়ে রাক্কা ও দেইর আজ জোরসহ আরো কয়েকটি শহর দখল করে। এতে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে দেশকে একীভূত করার সুযোগ পেয়েছে দামেস্ক সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উন্নয়নকে স্বাগত জানিয়েছেন। তিনি আল-শারাকে বলেছেন, সিরিয়ার সেনাদের অভিযানে তিনি ‘খুব খুশি’। যদিও এর আগে যুক্তরাষ্ট্র এসডিএফকে সমর্থন দিয়েছিল। তবে উত্তরাঞ্চলে এখনো খাদ্যসঙ্কট ও বাস্তুচ্যুতির খবর পাওয়া যাচ্ছে। এসডিএফ ও সিরিয়ার সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
আল-শারার আদেশ অনুযায়ী, কুর্দি সংস্কৃতি ও ভাষা রা করা হবে। কুর্দি অধ্যুষিত এলাকায় সরকারি ও বেসরকারি স্কুলে কুর্দি ভাষা পড়ানো হবে। এ ছাড়া ২১ মার্চকে নওরোজ উৎসবের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার আল-শারা মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। পুতিন সিরিয়ার স্থিতিশীলতা আনার প্রচেষ্টার প্রশংসা করেন। ২০২৪ সালের ডিসেম্বরে আল-শারার বাহিনী রাশিয়ার মিত্র বাশার আল-আসাদকে মতাচ্যুত করার পর থেকে মস্কো নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তুলছে।