পর্যটকদের ভোগান্তি কমাতে হালতির রাস্তা পরিষ্কার

Printed Edition

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলার ‘মিনি কক্সবাজার’ খ্যাত হালতির বিলে পাটুল-খাজুরিয়া সড়কের ওপর জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বন্যার পানি নেমে যাওয়ার পর প্রায় ৬ কিলোমিটার রাস্তা কচুরিপানায় ঢেকে গিয়ে অচল হয়ে পড়েছিল। এতে স্থানীয় জনগণ, যানবাহন চলাচল এবং পর্যটকদের জন্য ভোগান্তির সৃষ্টি হয়।

গত ২৮ নভেম্বর শুক্রবার উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। কচুরিপানা অপসারণের ফলে এখন স্থানীয় মানুষ, যানবাহন ও পর্যটকরা নির্বিঘেœ চলাচল করতে পারছেন।

এ উপলক্ষে উপজেলা জামায়াতের আমির মো: আব্দুর রব মৃধার সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর-নলডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী। এ ছাড়া জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো: আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা সেক্রেটারি ডা: মো: ফজলুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।