মেধাবী মুখ
লিনজাতুল ইসলাম জান্নাত
Printed Edition
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে লিনজাতুল ইসলাম জান্নাত। জান্নাত ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বড় নাওডুবি গ্রামের কামাল হোসেন ও আবিদা সুলতানা দম্পতির মেয়ে। তার বাবা পোড়াদিয়া সৈয়দ আলী খঁঁাঁন উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। মা উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। জান্নাত পোড়াদিয়া সৈয়দ আলী খঁাঁন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ গোল্ডেন ৫ পেয়ে এসএসসিতে ও ২০২৬ সালে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে জিপিএ গোল্ডেন ৫ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।