ইংরেজি সাহিত্যে পড়াশোনা

Printed Edition
syllbus-4
ইংরেজি সাহিত্যে পড়াশোনা

ইংরেজি বিভাগে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য ও ভাষা সম্পর্কে এ বিভাগের শিক্ষার্থীদের যথাযথভাবে শিক্ষা দেয়া হয়। এর ফলে তারা পরিপূর্ণভাবে গড়ে উঠতে সক্ষম হচ্ছে। আর এ কারণে এ বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। ড. সাজ্জাদ ছাত্রছাত্রীদের শিক্ষাদান ছাড়াও প্রক্টরের দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় চালুর প্রথম দিকে ১৯৯৫ সালের এপ্রিল মাসে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্য প্রায় প্রায় ১২ হাজার। এর মধ্যে ২ শতাধিক বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। ইংরেজি বিভাগ ছাড়াও এখানে যেসব কোর্স চালু রয়েছে সেগুলো হলো- বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, ডেভলপমেন্ট স্ট্যাডিজ, আইন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস ‘ল’, সমাজবিজ্ঞান, অর্থনীতি বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভাইস চ্যান্সেলর অধ্যাপক জাহিদুল ইসলাম জানান, গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে এ ইউনিভাসিটি প্রশংসার দাবিদার। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্ট্যাডি, চলমান বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক কাস পাটিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বোর্ড অব স্ট্রাটিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কিউ পাটোয়ারী জানান, ‘নলেজ ইজ পাওয়া এ স্লোগান নিয়ে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় টিউশন ফি কম নিলেও লেখাপড়ার মানের দিক থেকে কখনো ছাড় দেই না।’ এখানে ৪ বছরের ইংরেজি বিএ অনার্স কোর্সের ফি ৪ লাখ টাকা। এম এ ইন ইংলিশ এক বছরের কোর্সের ফি ৮৫ হাজার টাকা। তবে এখানে ১০% থেকে ১০০%পর্যন্ত মেধানুসারে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস, সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। বিজ্ঞপ্তি।