সেক্টর ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের সাথে মতবিনিময়
শ্রমিক সেক্টরে দুর্বার গতিতে এগিয়ে যাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন : অ্যাডভোকেট আতিকুর রহমান
Printed Edition
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। শ্রমিক সেক্টরে দুর্বার গতিতে এগিয়ে যাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি গতকাল ঢাকা মহানগরীর উত্তরের সেক্টর ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বর্তমান শ্রমিক বাস্তবতায় সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে শ্রমিক সমাজের আস্থা অর্জন করতে হবে।
শ্রমিক সেক্টরে এখনো অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সংগঠনের কার্যক্রম পর্যাপ্ত নয়। এসব সেক্টরে দ্রুত সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। গতানুগতিক ধারার পরিবর্তে ট্রেড ইউনিয়নভিত্তিক, বাস্তবমুখী ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শ্রমিক ময়দান আজ অনেকাংশে নেতৃত্বশূন্য। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে শ্রমিক সমাজের আস্থা অর্জন এবং নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। অন্যান্য সংগঠনের সাথে প্রতিযোগিতা নয়, বরং ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের প্রকৃত সমস্যার সমাধানে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা মহিবুল্লাহ। বিজ্ঞপ্তি।