তাহমিদ হাসান
বিকারগ্রস্ত বুদ্ধিজীবী
Printed Edition
বিকারগ্রস্ত বাচাল বুদ্ধিজীবী ব্যস্ত বিসম্বাদে
স্বৈরাচারী ষড়যন্ত্রে ছিল তারাও সুবিধাভোগী;
অমায়িক অভিনয়ে চোখের জলের আর্তনাদে
বিদগ্ধ বিবাগী যেন অথবা সত্যের সহযোগী।
একদিন শয়তান গেয়েছিল তাদের গলায়
শাস্ত্রীয় সঙ্গীত আর সত্যবাদী সততার গান;
খুন-গুম, অত্যাচারে বর্তমান যখন পালায়
প্রতিবাদী রাজপথে তাহাদের মেলেনি সন্ধান।
নীতিশাস্ত্র প্রয়োজন আজ কেন সকাল-বিকাল
বিষাক্ত বিবেকে ব্যাপ্ত আজ কেন ব্যর্থ বিড়ম্বনা?
আজীবন মধু মাস রাখেনি কারও মহাকাল
কে এখন কারে দেয় অমার্জিত পাপের সান্তনা!
দর্পনে জমেছে ধুলা নার্সিসাস নিহত এখন
বাংলাদেশ ব্যথিত কাঁদে তাই বসন্তের মন।