হেরেও শীর্ষে আর্সেনাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল অ্যাস্টন ভিলার কাছে ২-১ হেরেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনাল। এমিলিয়ানো বুয়েন্দিয়ার শেষ মূহুর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাথু ক্যাশের গোলে ৩৬ মিনিটে এগিয়ে যায় এমিলিয়ানো মার্টিনেজের দল। খেলার ৫২ মিনিটে লিয়ান্দ্রো ট্রোজার্ডের গোলে সমতায় ফেরে আর্সেনাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন বুয়েন্দিয়ার।

এই পরাজয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। অন্যদিকে টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে আপাতত দ্বিতীয় ওনাই অ্যামেরির দল। আর্সেনাল থেকে মাত্র ৩ পয়েন্ট দুরত্বে অবস্থান করছে ভিলা। সমানসংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৩। টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল আর্সেনাল। সর্বশেষ গত আগস্টে লিভারপুলের বিপক্ষে হেরেছিল তারা।

এ দিকে স্প্যানিশ লা লিগায় গতকাল ভিলারিয়াল ১-০ গোলে হারিয়েছে গেতাফেকে। দলের হয়ে তাজন বুকানন প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন।