গিনি-বিসাউ জান্তার পরিকল্পনা ইকোওয়াসের প্রত্যাখ্যান

Printed Edition

আনাদোলু

গিনি-বিসাউয়ের সামরিক জান্তার ঘোষিত এক বছরমেয়াদি অন্তর্বর্তীকালীন পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস)। একইসাথে, জোটটি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমে দেশটিতে দ্রুত সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। গত রোববার নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত ইকোয়াসের ৬৮তম সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়।