চ্যাটজিপিটির নতুন মডেল এনেছে ওপেনএআই
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি হালনাগাদের জন্য নতুন মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই। ‘জিপিটি ৫.৩ ইনস্ট্যান্ট’ নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত সঠিক উত্তর জানাতে পারে। শুধু তা-ই নয়, মডেলটি ব্যবহারকারীদের করা প্রশ্নের উত্তর আগের মডেলগুলোর তুলনায় কম প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এই জিপিটি ৫.৩ ইনস্ট্যান্ট মডেলটি অনলাইন থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে পারে। শুধু তাই নয়, অনুসন্ধান ফলাফল শুধু সারসংক্ষেপ করার পরিবর্তে সাম্প্রতিক সংবাদের তথ্যও প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে পারে।
এর ফলে আগের মডেলগুলোর তুলনায় স্বয়ংক্রিয়ভাবে মানসম্পন্ন ও সঠিক ফলাফল জানা সম্ভব। জিপিটি ৫.৩ ইনস্ট্যান্ট মডেলে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরের নির্ভুলতা উন্নত করা হয়েছে। অনেক সময় প্রশ্নের উত্তরে অপ্রয়োজনীয় তথ্য বা বাক্যাংশ ব্যবহার করে চ্যাটজিপিটি, যা দৈনন্দিন কথোপকথনের প্রবাহকে ব্যাহত করে। এ সমস্যারও সমাধান করবে নতুন মডেলটি।