চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তার সাথে ছিলেন।
প্রতিনিধিদলে ছিলেন নির্বাচনী আসন পরিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি, ইয়াহিয়া খালেদ, প্রভাষক নাচোল উপজেলার জামায়াতের আমির ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলার জামায়াতের আমির ইমামুল হোদা, সেক্রেটারি শাহ আলম, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু ও জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় এবং দোয়ায় শরিক হন।