ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদের ইন্তেকাল

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মরহুম অধ্যাপক ইকবাল আহমদের নামাজে জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

মরহুম অধ্যাপক ইকবালের ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে ভিসি বলেন, অধ্যাপক ইকবাল আহমদ দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ভিসি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।