বার্সার সাথে ব্যবধান কমাল রিয়াল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান ঘুঁচিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে গত পরশু ২-০ ব্যবধানে হারিয়ে এই ব্যবধান কমিয়েছে বার্নাব্যুর দলটি। আলভারো কারেরাস দলকে এগিয়ে নেয়ার পর কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এ জয়ে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন না হলেও ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে টেবিল টপার বার্সেলোনার পয়েন্ট ৫৮।