গোলাপের কথা

Printed Edition
Nitto-1
গোলাপের কথা

নিকো হক

তোমরা গোলাপের নাম নিশ্চয়ই শুনে থাকবে। বলতে পারো, এটি কী? ঘন কাঁটাবিশিষ্ট গুল্মজাতীয় উদ্ভিদ; এর ফুল খুব বিখ্যাত। গোলাপ ফুলকে বলে ‘ফুলের রানী’।

গোলাপের পাতা অনেকটা গোলাকার; কিনারা করাতের মতো খাঁজকাটা। গোলাপগাছের কচি কাণ্ডের মাথায় ঘন পাপড়িবিশিষ্ট ফুল হয়। গাছে ফলও ধরে। এ ফল দেখতে কুলের মতো। বীজ থেকে গাছ হয়। তবে খুব কম। কলমের চাষই বেশি। গোলাপের অনেক প্রজাতি আছে। গোলাপের ইংরেজি জড়ংব.

বলো তো বাপু, কোন দেশের গোলাপ সবচেয়ে উৎকৃষ্ট বা আকর্ষণীয়? ইরাকের। এ দেশের বসরা এলাকার গোলাপ বিখ্যাত। একে বলে ‘বসরাই গোলাপ’।

বিশ্বের প্রায় সব দেশেই গোলাপ চাষ হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাজাখস্তান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের গোলাপ বেশ ভালো।

মনে রেখো, লাল, সাদা, হলুদ, কালো ও গোলাপি রঙের গোলাপ বেশি দেখা যায়। অন্যান্য রঙের গোলাপও আছে।

গোলাপের ভেষজ গুণ রয়েছে। তার মানে এটি দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। গোলাপের পাতা, ফুল, ফুলের কুঁড়ি ইত্যাদি অংশ ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। এটি আমাশয়, মস্তিষ্কের দুর্বলতা, দৃষ্টিক্ষীণতা, হৃৎকম্প, উদরাময়, অতিরিক্ত হাঁচি, কলেরা, প্লীহা বৃদ্ধি প্রভৃতি রোগ সারাতে সহায়তা করে। বড় হয়ে তোমরা এ বিষয়ে গবেষণা করতে পারো।

বাবা -মা বা মুরব্বিদের সহায়তায় তোমরা গোলাপ চাষ করতে পারো।