উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে : চুয়েট ভিসি
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান অর্জনের যাত্রা কখনো শেষ হয় না। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই একজন প্রকৌশলীকে সারাজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে, নতুন প্রযুক্তি আয়ত্ত করতে হবে এবং উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা প্রয়োজন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের সাথে কর্মজীবনে আত্মপ্রতিষ্ঠিত হয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে “এমই-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। এ ছাড়া আরো বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, অধ্যাপক ড. মো: মামুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। বিজ্ঞপ্তি।