নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৮

Printed Edition
onno-3
নেপালের ত্রিশুলী নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনী : ইন্টারনেট

এএফপি

নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়া বাসটি পিৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা নদী থেকে ১৮ জনের লাশ এবং ২৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন নাগরিক আছেন এবং তিনি পুরুষ। আর আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দু’জন নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, দুর্ঘটনার জন্য বাসটির উচ্চগতি দায়ী।