মুক্তিযোদ্ধাদের নিয়ে বৈষম্যহীন দেশ গড়তে চায় জামায়াত : ফখরুল ইসলাম

Printed Edition

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার গর্বিত সন্তান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশপ্রেমিক জনতার ঐক্যের ফল। কিন্তু রাজনৈতিক সার্থে বিভক্তি সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী দেশে স্বৈরাচারী একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। আবার কেউ কেউ পুরনো বয়ানের মাধ্যমে জাতিকে বিভক্তের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে জাতির সূর্য সন্তান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের স্বপ্নের বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন করতে চাই।

শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, বিজয়ের ৫৫ বছরেও আমরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সুফল জাতির দ্বারে দ্বারে পৌঁছে দিতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সিলেট জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দিন প্রমুখ।

, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কবির আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সেক্রেটারি দেওয়ান মঞ্জুর আহসান প্রমুখ।