শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর বিশেষ সম্মাননা অর্জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজুলেশন প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ইৎরধহ চ. কবসঢ় সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ইৎরধহ চ. কবসঢ়-এর সাথে তার দফতরে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তারা সামরিকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর ইঁৎঃ ঔড়হবং এর সাথেও সাক্ষাৎ করেন।