শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন ও আখতারুজ্জামান
Printed Edition
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইউনুছ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং ফকির আখতারুজ্জামান নতুন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৮ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ তিন দশকের বেশি সময় ধরে কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, টেক্সটাইল ও হিমাগারসহ বিভিন্ন ব্যবসায়িক খাতে সফলতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইউনুছ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং অনলাইন পোর্টাল সোনালী নিউজ ডট কম-এর প্রকাশক। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল ব্যবসায়ী। তিনি রূপসা ট্রেডিং করপোরেশন ও মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী এবং প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান দেশের নিট গার্মেন্টস খাতের একজন পথপ্রদর্শক ও সফল উদ্যোক্তা। তিনি ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য তিনি সরকারের পক্ষ থেকে একাধিকবার সিআইপি এবং জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছেন। বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের পাশাপাশি বিজিএমইএ ও বিটিএমইএ-এর সক্রিয় সদস্য।
পরিচালক পর্ষদের এই নতুন নেতৃত্ব শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। বিজ্ঞপ্তি।