ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা

Printed Edition

রয়টার্স

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে চলতি সপ্তাহে সাইবার হামলা হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যঁরে নুনেজ। নুনেজ বলেন, সাইবার হামলার ঘটনা ঘটেছে। অপরাধীরা একাধিক কিছু ফাইলে প্রবেশ করতে সক্ষম হয়েছে, তবে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হামলার উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো জানান, আমরা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কর্মকর্তাদের জন্য কম্পিউটার সিস্টেমে প্রবেশের শর্ত আরো কঠোর করা হয়েছে।