হাজারীবাগে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার পুলিশ হাজারীবাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আবুল ফরহাদ, রাসেল, শুকুর আলী, মনির হোসেন, মাসুদ রানা, সবুজ মিয়া, আকাশ, ইমরান, সজিব হাওলাদার, রাজু, রাব্বি, মাহমুদ, নিঝুম মিয়া, জুবায়ের আহমেদ, হ্নদয়, রাকিব, আজগর ওরফে আরমান, রিফা ওরফে রিফাত, কবির, রিপা আক্তার, মোছা: পারুল বেগম, মোছা: জেসমিন বেগম, সৈয়দ জাকির হোসেন, রুবেল, নিরব হোসেন ওরফে অভি ও নাঈম। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।