শোক সংবাদ
নজরুল ইসলাম
Printed Edition
কলারোয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও বিকেল ৫টায় নিজ গ্রাম মাদ্রায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ছাত্রছাত্রীবৃন্দ। এ ছাড়া কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।