পোরশায় এক হলো বিএনপির দুই গ্রুপ
Printed Edition
পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশা উপজেলায় বিএনপির দুই গ্রুপের দীর্ঘ দিনের বিভাজনের অবসান ঘটেছে। দলীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান। শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে এই ঐক্য প্রক্রিয়ার সূচনা হয়।
এ সময় দুই গ্রুপের শীর্ষ নেতা তৌফিকুর রহমান চৌধুরী ও সাদেকুল ইসলামকে হাত মিলিয়ে একত্রিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ খালেদ হাসান চৌধুরী। দীর্ঘ দিন ধরে বিভক্ত থাকা দুই গ্রুপ এক হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা শরিফুল ইসলামসহ কয়েকজন স্থানীয় নেতা বলেন, এখন ঐক্যের মাধ্যমে উপজেলা বিএনপি আরো শক্তিশালী ও চাঙ্গা হবে।