ক্যারম বিশ্বকাপে রৌপ্য বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তম ক্যারম বিশ্বকাপের সুইচ লিগে গত পরশু রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। সুইচ লিগের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতের আব্দুল আসিফের কাছে হেরে যায় বাংলাদেশের হাফিজুর রহমান। অপর দিকে টিম ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। টিম ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কার। এ ছাড়াও পুরুষ দ্বৈতে চতুর্থ হয় বাংলাদেশ।