কোনো অপশক্তি নির্বাচন বিঘিœত করতে পারবে না

খুলনা বিভাগীয় কমিশনার

Printed Edition

ঝিনাইদহ প্রতিনিধি

খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেছেন, কোনো অপশক্তি যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিঘিœত করতে না পারে সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার সার্কিট হাউজ এলাকায় পরিবেশ বান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সম্ভব সবকিছু করা হয়েছে।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, সহপ্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।