সোশ্যাল ইসলামী ব্যাংকের আউটলেটের এজেন্টদের সাথে প্রশাসক টিমের মতবিনিময়
Printed Edition
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে গতকাল এজেন্ট আউটলেটের এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছেন। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে এজেন্টদের সাথে ব্যাংকের অপারেশনাল কার্যক্রমকে নির্বিঘœ ও গতিশীল করতে করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক দল। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো: সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত, এ ছাড়াও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।