গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে মানিকগঞ্জে কৃষি-পর্যটন কর্মশালা

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় কৃষিভিত্তিক পর্যটন গ্রাম উন্নয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আয়োজিত এ কর্মশালায় স্থানীয় প্রশাসন, কৃষিসংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, কৃষক কৃষাণি, শিক্ষার্থী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিজ নুজহাত ইয়াসমিন।