কালচারাল একাডেমির ইফতার মাহফিল
সাওম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শক্তি জোগায় : প্রফেসর ড. আবদুর রব
Printed Edition
মানারাত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবদুর রব বলেছেন, সাওম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শক্তি জোগায়। মাহে রমজানের শিক্ষার আলোকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন ছাড়া সঙ্ঘাতময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। গত মঙ্গলবার কবি, লেখক, শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ কালচারাল একাডেমির (বিসিএ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে বিসিএর সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিসিএর সেক্রেটারি জনাব ইবরাহীম বাহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল (অব:) আব্দুল হক, কর্নেল (অব:) কবি আশরাফ আল দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা।
বিসিএর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এ মাহফিলে উপস্থিত ছিলেন- চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, শিল্পী আবুবকর সিদ্দিক, বিসিএর সহসভাপতি তোফাজ্জল হোসেন, মাহবুবুল হক, সোলায়মান আহসান, ইব্রাহীম মণ্ডল, আশরাফুল ইসলাম, ড. মনোয়ারুল ইসলাম, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক সা’দাত হোসাইন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূঁইয়া, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছূল আরেফিন, কিডস ক্রিয়েশনের সিইও শরীফ বায়জীদ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, অধ্যাপক আব্দুর রাজ্জাক, ফরিদী নুমান, জামিউর রহমান লেমন, ইকবাল কবীর মোহন, শহীদ সিরাজী, হারুন ইবনে শাহাদাত, আখতার হোসেন, সৈয়দ মাসুদ মোস্তফা, গোলাম মওলা, মশিউর রহমান প্রমুখ।
প্রধান আলোচক মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাহে রমজানের সওগাত আল্লাহ আমাদের দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এ তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করার মাধ্যমেই একজন মানুষ পরিশীলিত সুন্দর মানুষে পরিণত হয়। সভাপতির বক্তব্যে আবেদুর রহমান বলেন,বাংলাদেশ কালচারাল একাডেমি সাহিত্য সংস্কৃতিতে সুস্থ ধারার বিকাশে কাজ করছে। এ কাজে তিনি উপস্থিত সুধীজনদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।