বগুড়া-৬ আসনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি জামায়াতের
Printed Edition
বগুড়া অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন দেখে মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চেয়েও নির্বাচন খারাপ হয়েছে। এজেন্ট বের করে দেয়া, ভোটকেন্দ্র দখল করে সিল মারা, এমনকি প্রিজাইডিং অফিসাররাও আগাম সিল দিয়ে নির্বাচনকে কলুষিত করেছে। অবিলম্বে নির্বাচন বাতিল করে আবার একটি সুন্দর নির্বাচন আয়োজন করুন। তিনি শুক্রবার বিকেলে বগুড়ার কলোনিস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আবদুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল হক সরকার। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- শহর শাখার নায়েবে আমির অধ্যাপক আবদুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আবদুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।