এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
এসিআই ফার্মা বিজনেসের ‘বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২০২৭’, কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এম মহিবুজ জামান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্যে তিনি ২০২৫-২০২৬ সালের সাফল্যের কথা তুলে ধরেন এবং এসিআই ফার্মা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে অবদান রাখছে এ কথা পুনর্ব্যক্ত করেন। মোহম্মদ আবুল বাশার হাওলাদার, ডিরেক্টর, হেলথকেয়ার অপারেশন্স ২০২৬-২০২৭-এর মার্কেট ল্যান্ডস্কেপ এবং কৌশলগত লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন । মো: মুহসিন মিয়া, ডিরেক্টর, মার্কেটিং অপারেশন্স, ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে উদ্ভাবনী বিপণন কৌশল উপস্থাপন করেন। মো: মাহমুদুর রহমান ভূঁইয়া, ডিরেক্টর ফিল্ড মার্কেটিং অপারেশন্স, বিপণনের কৌশলগত রোডম্যাপ এবং লক্ষ্য অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। ডা: রুমানা দৌলা, ডেপুটি ডিরেক্টর, মেডিকো মার্কেটিং, আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূলভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি।