ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত

Printed Edition

রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই আয়োজেনে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা : বাংলাদেশ প্রেক্ষিত’- শিরোনামের বক্তৃতায় তিনি সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব:) ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমা নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।