বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

Printed Edition

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড । ত্রাণ দেয়া হয়েছে কোকদণ্ডি, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাশখালা, বাগমারা, কাথরিয়া, বৈল ছড়ি ও আরো অনেক বন্যা দুর্গত এলাকায়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা ও পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে বন্যাদুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। বিজ্ঞপ্তি।